অ্যান্ড্রয়েড ফাইল স্ট্রাকচার পরিচিতি: কোন ফোল্ডারের কী কাজ?

 

১. জাভা ফোল্ডার (Java Folder): 

এই ফোল্ডারে অ্যাপের সমস্ত জাভা ক্লাস ফাইল থাকে। যেমন—মেইনঅ্যাক্টিভিটি ডট জাভা (MainActivity.java)। অ্যাপের কার্যকারিতা বা লজিক এখানে কোড করা হয়। আপনি চাইলে এখানে একাধিক জাভা ক্লাস তৈরি করতে পারেন।


২. রিসোর্স ফোল্ডার (res - Resource Folder): 

এটি অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলোর একটি। এর অধীনে বেশ কিছু সাব-ফোল্ডার থাকে:

- ড্রয়েবল (drawable): এখানে অ্যাপে ব্যবহৃত সব ধরনের ইমেজ বা ছবি রাখা হয়।

- লেআউট (layout): এখানে এক্সএমএল (XML) ফাইলগুলো থাকে, যার মাধ্যমে অ্যাপের ডিজাইন তৈরি করা হয়।

- মিমম্যাপ (mipmap): এখানে বিভিন্ন সাইজের অ্যাপ আইকন রাখা হয়, যা ডিভাইসের স্ক্রিন রেজোলিউশন অনুযায়ী অটোমেটিক সেট হয়ে যায়।

- ভ্যালুস (values): এখানে কালার (colors.xml), স্ট্রিং (strings.xml) এবং স্টাইল (styles.xml) ফাইল থাকে। এখান থেকে নির্দিষ্ট নাম ব্যবহার করে অ্যাপের যেকোনো জায়গায় কালার বা টেক্সট কল করা যায়।


৩. ম্যানিফেস্ট ফাইল (AndroidManifest.xml): 

এটি অ্যাপের একটি ব্লুপ্রিন্ট বা ম্যাপের মতো। অ্যাপে কতগুলো অ্যাক্টিভিটি বা পেজ আছে তার তালিকা এখানে থাকে। অ্যাপ রান করার সময় কোন পেজটি আগে আসবে (Launcher Activity), তা এই ফাইলে নির্ধারণ করা থাকে। এছাড়া অ্যাপের পারমিশন সংক্রান্ত তথ্যও এখানে থাকে।


৪. অ্যাপ রান করার ফ্লো (Execution Flow): 

অ্যান্ড্রয়েড অ্যাপ রান করলে প্রথমে সেটি ম্যানিফেস্ট ফাইলে যায়। সেখান থেকে সিস্টেম দেখে নেয় কোন জাভা ক্লাসটি (যেমন: MainActivity) আগে রান হবে। এরপর সেই জাভা ক্লাস তার নির্দিষ্ট এক্সএমএল লেআউট ফাইলটিকে লোড করে ইউজারের সামনে ডিজাইন

 প্রদর্শন করে।

Post a Comment

0 Comments

Disqus Shortname

theme-daddy

Comments System

[blogger][disqus][facebook]