থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতা জনিত রোগ, যা প্রতিরোধযোগ্য হওয়া সত্ত্বেও বাংলাদেশে এর প্রকোপ বেড়েই চলেছে। এই রোগ প্রতিরোধের প্রধান প্রতিবন্ধকতা হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার অনীহা। অনেক ক্ষেত্রে বাহক শনাক্ত না হওয়ায় অজান্তেই দুই বাহকের মিলনে জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এছাড়াও রয়েছে ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি, যার ফলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। সরকারি পর্যায়ে বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের অভাব এবং কাউন্সিলিং সেন্টারের অপ্রতুলতা এই লড়াইকে আরও কঠিন করে তুলছে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে হলে সামাজিকভাবে বিয়ের আগে 'ইলেকট্রোফোরেসিস' পরীক্ষা বাধ্যতামূলক করা এবং বড় পরিসরে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই।

0 Comments