সুস্থ থাকার জন্য শরীরে ভিটামিন ‘সি’-র গুরুত্ব অপরিসীম, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষ পুনর্গঠনে সরাসরি কাজ করে। কিন্তু আমাদের শরীরে এই ভিটামিনের অভাব হলে বেশ কিছু স্পষ্ট লক্ষণ দেখা দিতে শুরু করে যা অবহেলা করা একদমই উচিত নয়। ভিটামিন ‘সি’-র প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো মাড়ি দিয়ে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়া। এছাড়াও শরীরে এই ভিটামিনের অভাব হলে অল্পতেই ক্লান্ত বোধ করা, হাড়ের সংযোগস্থলে ব্যথা হওয়া এবং ত্বক খসখসে বা রুক্ষ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরের কোনো ক্ষতস্থান শুকাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে, এটিও ভিটামিন সি-র ঘাটতির একটি বড় ইঙ্গিত। এছাড়া ঘনঘন ঠান্ডা লাগা বা রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাওয়াও এই পুষ্টি উপাদানের অভাবকে নির্দেশ করে। শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে এবং এই লক্ষণগুলো থেকে মুক্তি পেতে নিয়মিত লেবু, আমলকী, পেয়ারা ও বিভিন্ন টক জাতীয় ফল খাদ্যতালিকায় রাখা জরুরি। তাই সঠিক সময়ে সচেতন হয়ে নিজের শরীরের যত্ন নিন।

0 Comments