📡 Mercusys রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
মোবাইল বা কম্পিউটার দিয়ে ২ মিনিটে | মাত্র ৫টি ধাপ
🔧 ধাপে ধাপে পদ্ধতি
নিশ্চিত করুন আপনার মোবাইল বা কম্পিউটার Mercusys রাউটারের ওয়াইফাই বা ল্যান কেবলের মাধ্যমে সংযুক্ত আছে।
ব্রাউজারের অ্যাড্রেস বারে নিচের যেকোনো একটি ঠিকানা লিখে এন্টার দিন:
mwlogin.net 192.168.1.1 192.168.0.1
লগইন পাসওয়ার্ড দিন (ডিফল্ট সাধারণত admin অথবা আপনি আগে সেট করে থাকবেন)।
মেনু থেকে "Wireless" বা "Advanced → Wireless Settings" নির্বাচন করুন।
✏️ SSID (নাম) চাইলে পরিবর্তন করতে পারেন।
✏️ পাসওয়ার্ড বক্সে (Password / Pre-Shared Key) পুরনো মুছে ন্যূনতম ৮ অক্ষর শক্তিশালী নতুন পাসওয়ার্ড দিন।
✏️ "Save" বা "Apply" বাটনে ক্লিক করুন।
সেভ দিলেই রাউটার রিস্টার্ট নেবে। আপনার ফোন/কম্পিউটারের ওয়াইফাই থেকে পুরনো নেটওয়ার্ক Forget করে নতুন পাসওয়ার্ড দিন এবং কানেক্ট করুন।
🎥 ভিডিও টিউটোরিয়াল (প্র্যাকটিক্যাল ডেমো)
উপরের ধাপগুলো সরাসরি হাতে-কলমে দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
📢 পোস্টটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। রাউটার নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন।

0 Comments